রাজধানীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

Any Akter
বাংরাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে এক ভয়াবহ ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫) এবং তাদের সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২) পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মরদেহগুলো মিরপুর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন, বিহারি ক্যাম্প থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুদের হত্যা করার পর ওই দম্পতি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে স্থানীয়দের তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরেই এই ট্র্যাজিক ঘটনা ঘটতে পারে।

পুলিশ এখনো ঘটনার পেছনের বিস্তারিত কারণ খতিয়ে দেখছে।

আরও পড়ুন: মানিক মিয়া এভিনিউয়ে প্রধান শিক্ষিকা নিহত, ২ ছিনতাইকারী গ্রেপ্তার