২৭ অক্টোবরের মধ্যে এমপিও বিল অনলাইনে সাবমিটের নির্দেশ মাউশির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল আগামী ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২৬ অক্টোবর) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ২৭ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল অনলাইনে সাবমিট করতে হবে। অন্যথায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মাউশি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের জন্য apps.emis.gov.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে এমপিও বিল সাবমিটের ব্যবস্থা চালু করা হয়।

প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। এই তথ্যের ভিত্তিতেই ইএফটি’র মাধ্যমে এমপিও অর্থ পাঠানো হবে।

আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিত থাকলে তার আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের বিষয়টি অনলাইনে বিল সাবমিট করার সময় উল্লেখ করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা তথ্যকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে এবং ভুল তথ্যের কারণে অর্থ প্রেরণে জটিলতা হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।