‘বাহানা’ করছেন সালাহউদ্দিন লাভলু
নতুন অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করতে অনেক পরিচালকই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু জনপ্রিয় নাট্য পরিচালক সালাহউদ্দিন লাভলু নতুন অভিনয়শিল্পীদের নিয়ে নাটক নির্মাণ করতে স্বাচ্ছন্দ্য পান। এরই ধারাবাহিকতায় ‘বাহানা’ নাটকটির কাজও শুরু করলেন নতুনদের নিয়ে। সম্প্রতি পুবাইলে ২৫০ পর্বের দৃশ্য ধারণ শুরু হয়েছে। এটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম।
অভিনয়ে আছেন শাহেদ শাহরিয়ার, মাকসুদা মিতি, মারশিয়া শাওন, রকি খান, শতাব্দী জয়ধর প্রমুখ।
আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী
সালাহউদ্দিন লাভলু বলেন, ‘তারকা অভিনয়শিল্পীদের শিডিউল পাওয়া অনেক কঠিন। এ কারণে ধারাবাহিকের কাজে নতুন শিল্পীদের প্রাধান্য দিই। গ্রামীণ পটভূমির সিরিও কমেডি নাটকটি নতুনরা বেশ ভালোই করেছে। দর্শকেরও পছন্দ হবে নাটকটি।’
শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে লাভলুর ‘বাহানা’।
আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন





