‘ফ্লার্ট করেও সাড়া পাইনি’ স্বীকারোক্তি কঙ্গনার
বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বরাবরই সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন ও ঠোঁটকাটা স্বভাবের জন্য বেশি আলোচনায় থাকেন। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং এক লাজুক প্রেমকাহিনী নিয়েই নেটদুনিয়ায় চর্চায় এই অভিনেত্রী। বলিউড অভিনেতা অক্ষয় খান্নার প্রতি নিজের দুর্বলতা ও প্রেমের অনুভূতির কথা প্রকাশ্যে স্বীকার করেছেন কঙ্গনা।
ঘটনাটি কয়েক বছর আগের। নির্মাতা করণ জোহর–এর জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’–এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত, সঙ্গে ছিলেন অনিল কাপুর ও সঞ্জয় দত্ত। অনুষ্ঠানের এক পর্যায়ে করণ জোহর কঙ্গনাকে প্রশ্ন করেন—বলিউডে এমন কেউ আছেন কি, যার সঙ্গে তিনি ফ্লার্ট করেছেন?
আরও পড়ুন: বহু গুণে গুণান্বিত মডেল ও অভিনেত্রী কথা চৌধুরী
প্রশ্নের জবাবে এক মুহূর্ত দেরি না করে কঙ্গনা সরাসরি অক্ষয় খান্নার নাম বলেন। কঙ্গনার এমন উত্তরে উপস্থিত অনিল কাপুর ও সঞ্জয় দত্ত রীতিমতো অবাক হয়ে যান।
নিজের অনুভূতির কথা খোলাখুলি জানিয়ে কঙ্গনা বলেন, আমি আগেও অক্ষয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। নানা ভাবে তাকে প্রেমের প্রস্তাব দেওয়ারও চেষ্টা করেছি। এমনকি তার সঙ্গে ফ্লার্টও করেছি। কিন্তু তিনি কখনও আমার সঙ্গে কথা বলেননি।
আরও পড়ুন: একুশে পদক জহির রায়হানকে উৎসর্গ করলেন ববিতা
কঙ্গনা আরও জানান, অক্ষয় খান্না মূলত খুবই সংযত স্বভাবের মানুষ এবং তিনি কারও সঙ্গেই খুব একটা কথা বলেন না। ফলে অভিনেত্রী চেষ্টা করলেও সেই সম্পর্ক কখনো বাস্তবে রূপ নেয়নি।
তবে অক্ষয়ের ব্যক্তিত্ব যে তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল, সে কথা গোপন রাখেননি কঙ্গনা। এদিকে অক্ষয় খান্নার জন্য ২০২৫ সাল ছিল ক্যারিয়ারের অন্যতম সফল বছর। তার অভিনীত ‘ছাওয়া’ ও ‘ধুরন্ধর’ ছবি দুটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।
এরই মধ্যে ‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় গান ‘ছাইয়া ছাইয়া’–তে অক্ষয় খান্নার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুন করে এই অভিনেতার প্রতি দর্শকদের মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে।





