হাবিবুর রহমান হাবিবের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের দাবি
নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিবের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
সোমবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের
বিজ্ঞপ্তিতে অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, আওয়ামী লীগের অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘লাল শাড়ি’-এর নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিবকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত করায় তিনি আপত্তি জানাচ্ছেন। তার অভিযোগ, চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় না নিয়েই এ মনোনয়ন দেওয়া হয়েছে।তিনি আরও দাবি করেন, হাবিবুর রহমান হাবিব বিভিন্ন বিতর্কিত ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এ অবস্থায় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হবে বলে তিনি মনে করেন।
বিজ্ঞপ্তিতে অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, হাবিবুর রহমান হাবিবের পুরস্কার বাতিল না করা হলে তা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখা হতে পারে। তিনি এ বিষয়ে সরকারের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানান।এছাড়া তিনি সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের পক্ষের নেতাকর্মীরা কর্মসূচি ঘোষণা করতে পারেন। উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।তবে এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ‘ম্যাচিউরিটি শুধু বয়সে আসে না, কাজ আর অভিজ্ঞতায় গড়ে ওঠে’





