হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪৪ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন। এ ছাড়া ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জন এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২ লাখ ৩১৯ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন রোগী।

অন্যদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু