হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৭৪

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২৯ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয় শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ১৪৩ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকায়, যেখানে ১০ জন মারা গেছেন। এছাড়া বরিশালে ৫ জন এবং চট্টগ্রাম ও রাজশাহীতে ৩ জন করে এবং ময়মনসিংহে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য বিশেষ কর্মসূচি

অন্যদিকে, হামের লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যা রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি, যেখানে ৬৪ জন মারা গেছেন। ঢাকায় এ সংখ্যা ৫৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু এবং এর মধ্যে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একদিনে সবচেয়ে বেশি ২৬১ জন শিশু ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে, আর সবচেয়ে কম ১২৬ জন ভর্তি হয়েছে ময়মনসিংহ বিভাগে।

আরও পড়ুন: ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা দিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৮ হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৮০১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


Meta Title:


Meta Description:


Meta Keywords: