২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৭:৫৭ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিলের সতর্কতা

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৮ জন। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪৩ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৫০৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ১৫৪ জন।

আরও পড়ুন: ঢাকা মেডিকেল কলেজে সফল কিডনি প্রতিস্থাপন: পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত নিশ্চিত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমসহ প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে।