হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হাম ও হাম-সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিশ্ব হার্ট দিবসে ঢাকায় ও ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৩৪১ শিশুর মধ্যে ১ হাজার ২২৮ জনের শরীরে হাম উপসর্গ পাওয়া গেছে। আর ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ২৪০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ এবং হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২

এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে ১০১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জন।