ইরানে সামরিক অভিযানে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম
ইরানের ভেতরে চলমান সামরিক অভিযানে অন্তত ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলা শুরুর পর এ প্রাণহানির ঘটনা ঘটে।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের মোট সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: আমিরাতে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
নিহত সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সামরিক নীতিমালা অনুযায়ী, তাদের পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টা পর নাম-পরিচয় জানানো হবে।
প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। হামলায় তার বাসভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: ‘শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ নয়’ ইরানের কঠোর হুমকি
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে তাদের সামরিক মিশন এখনো শেষ হয়নি। পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি বার্তা দিয়েছেন।





