নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য জানাল আইআরজিসি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২১ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি-র প্রতি আনুগত্য প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে তারা নতুন নেতাকে শুভেচ্ছা জানিয়ে বলেছে, “আমরা মোজতবা খামেনির প্রতি আজীবন আনুগত্য ও আন্তরিক থাকব। তিনি যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে আমরা প্রস্তুত।”

আরও পড়ুন: টানা ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় ৯ কোটি মানুষ

বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করে।

আইআরজিসির পাশাপাশি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি-ও নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ আলোচনায়

তারা আশা প্রকাশ করেন, মোজতবা খামেনির নেতৃত্বে ইরান দেশের রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোজতবা খামেনি।