হরিরামপুর প্রেসক্লাবের সাথে থানার ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৮ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইনশৃঙ্খলা, সাংবাদিকদের দায়িত্ব ও প্রশাসনিক সমন্বয় নিয়ে হরিরামপুর প্রেসক্লাবের সাথে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ নভেম্বর ) বেলা ১১ টায় হরিরামপুর থানার অফিস কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময়ে সভায় উপস্থিত ছিলেন, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ মীর ,সহ দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম অপু। এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সৌরভ সাহা প্রমূখ। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই গণমাধ্যম কর্মীর কাজ। সমাজের অসংগতি অনিয়ম দূর্ণীতি নিয়ে সমাজের আসল চিত্রপট তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের যে কোন আইনি সহায়তা করার চেষ্টা করবো।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের