তেহরানে নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ইসরায়েল নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইরানের রাজধানী তেহরানে।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে এ হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আরও পড়ুন: পারস্য উপসাগরে নেই কোনো মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

এক্সে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে তারা ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।

এ ঘোষণার কিছুক্ষণ পরই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তেহরানের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন: চীনের অর্থনৈতিক রূপান্তরের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।