ট্রাম্পের কঠোর হুমকি

যুক্তরাষ্ট্র ও ইরানের ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ আলোচনায় যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ অংশ নিয়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌযানডুবি, নিখোঁজ অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী

প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা করা হলেও পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে।

আরও পড়ুন: ইরানের হাতে কত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, নিশ্চিত নয় ইসরায়েল

তিনি বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং কয়েক সপ্তাহ নয়, বরং কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানো উচিত। ট্রাম্প দাবি করেন, ইরান ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং দেশটিকে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে।

এ অবস্থায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি এবং চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আন্তর্জাতিক মহলের নজর এখন কেন্দ্রীভূত রয়েছে।