ইরান যুদ্ধবিরতি: ট্রাম্প সময়সীমা বেঁধে দেননি: হোয়াইট হাউস
ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার এ তথ্য দেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট।
‘কঠোর ডেডলাইন নেই’
আরও পড়ুন: ইরানের ৩ ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ছে
মুখপাত্র বলেন, গণমাধ্যমে যে ধরনের সময়সীমার খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তার ভাষায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট বা কঠোর সময়সীমা নির্ধারণ করেননি।
তিনি বলেন, “কিছু প্রতিবেদনে তিন থেকে পাঁচ দিনের সময়সীমার কথা বলা হচ্ছে, তবে এ ধরনের তথ্য সঠিক নয়।”
আরও পড়ুন: কড়া নিরাপত্তা ব্যবস্থায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শুরু
সিদ্ধান্ত নেবেন ট্রাম্পই
হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণের বিষয়টি পুরোপুরি প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে। পরিস্থিতি বিবেচনায় তিনি নিজেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষা
ক্যারোলিন লিভিট আরও জানান, শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্র যে শর্তগুলো দিয়েছে, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে সম্মিলিত প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।





