কমল জেট ফুয়েলের দাম

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইটে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

নতুন মূল্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

এর আগে গত ৭ জুনও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জ্বালানির মূল্য ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের মূল্য ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।

নতুন এই মূল্য জুলাই মাসজুড়ে কার্যকর থাকবে।