৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের নির্দেশ, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৩ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অধঃস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান আবারও সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

আরও পড়ুন: সুরঞ্জিত সেনগুপ্তের হামলা মামলা: সিলেটের আদালতে আরিফ-বাবর-গৌছ

রায়ে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ থেকে তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে।

আদালতের এই রায়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অধঃস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়াকে বিচার বিভাগের স্বায়ত্তশাসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: আদালতে শিরীন শারমিন, কারাগারে পাঠানোর আবেদন