আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবের দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪৮ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবর সংযোগ-এর বিশেষ প্রতিনিধি আবু হেনা রাসেলের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনের তৃতীয় তলায় এ দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই, শোকাহত ক্র্যাব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ। শোকসভায় উপস্থিত সাংবাদিকরা মরহুম আবু হেনা রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবুল হাসানাত।

আবু হেনা রাসেলের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ফকরুল আলম কাঞ্চন ও কামরুজ্জামান খান, ক্র্যাবের উপদেষ্টা মর্তুজা লিটন হায়দার, সাবেক সহ-সভাপতি মাসুম মিজান, শাহীন আব্দুল বারী ও উমর ফারুক আলহাদী, সাবেক উপদেষ্টা নজরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্র্যাবের আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্লাহ নয়ন, সাবেক অর্থ সম্পাদক শহিদুল ইসলাম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, সাবেক প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন মাহির, ক্র্যাবের সিনিয়র সদস্য হালিম মোহাম্মদ, জামিউল আহসান সিপু, উজ্জ্বল হোসেন জিসান, আলী তালুকদারসহ আরও অনেকে।

আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার মাল্টিমিডিয়া সংবাদকর্মী আতিক ইশরাতের জন্মদিন আজ

এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি ইসরাফ হোসেন ইসা, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, সিনিয়র সদস্য সাকির আহমদ ও আব্দুল গাফফার মাহমুদ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, সাবেক অর্থ সম্পাদক আজিজুল হাকিম ও এস এম দেলোয়ার হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন মুরাদ ও রুদ্র রাসেল, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, রকিবুল ইসলাম মানিক, সাবেক কার্যনির্বাহী সদস্য খন্দকার হানিফ রাজা ও আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সদস্য মোহাম্মদ ফয়সল, গাফফার খান চৌধুরী, মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, মোসাদ্দেক হোসেন ভূঁইয়া মুন্না, শাফি উদ্দিন আহমদ, জয়নাল আবেদীন খান, মাসুদ রানা, মোস্তফা ইমরুল কায়েস, তৌহিদুজ্জামান তন্ময়সহ ক্র্যাবের সদস্যরা।