কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৫৪ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান রোববার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইডি জানিয়েছে, বরিশাল থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল (২৫ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও আলোচিত কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে।