মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে জয়শঙ্কর ফেসবুকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি তিনি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন।
জয়শঙ্কর ফেসবুকে লিখেছেন, ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, “আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।”
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জয়শঙ্কর আজ দুপরে ঢাকায় সংক্ষিপ্ত সফরে উপস্থিত হন। তিনি বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্কর প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকায় আসেন।





