রমজানে সরকারি অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
ছবিঃ সংগৃহীত
পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
রোববার (০৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাসে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। নির্ধারিত এই সময়সূচি রমজান মাসব্যাপী কার্যকর থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করবে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন





