রমজানে সরকারি অফিস-আদালত চলবে নতুন সময়সূচিতে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন অফিস সময়সূচি কার্যকর হচ্ছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

আরও পড়ুন: আসিফ আকবরের মন্তব্যের কঠোর সমালোচনা রাশেদ খাঁনের

ব্যাংকের সময়সূচি

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এ সময়ে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান

রমজানে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একইভাবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আদালতের সময়সূচি

রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সংশ্লিষ্ট অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

নতুন এ সময়সূচি অনুযায়ী রমজানজুড়ে দেশের সব তফসিলি ব্যাংক ও সরকারি দপ্তর নির্ধারিত সময় মেনে কার্যক্রম পরিচালনা করবে।