মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের প্রভাবে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, রোববার (২ মার্চ) পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর গণপরিবহনে ১৮০ দিনের পরিবর্তন কর্মসূচি অগ্রাধিকার

তথ্য অনুযায়ী, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট এবং ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়। রোববার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে—

* কাতার এয়ারওয়েজ ৪টি

আরও পড়ুন: ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর নিয়োগ বাতিল

* এমিরেটস এয়ারলাইন্স ৫টি

* গালফ এয়ার (বাহরাইন) ২টি

* ফ্লাইদুবাই ৪টি

* কুয়েত এয়ারওয়েজ ২টি

* এয়ার অ্যারাবিয়া ৮টি

* বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪টি

* ইউএস-বাংলা এয়ারলাইন্স ১০টি

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।