ঈদে টানা সাত দিনের ছুটি, ১৮ মার্চ নির্বাহী আদেশে বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২৪ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে এবারের ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

তিনি বলেন, আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদকে সামনে রেখে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটির তারিখ আগেই নির্ধারণ করে রেখেছে সরকার।

এর আগে ১৭ মার্চ মঙ্গলবার শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু