যোগদানের আগেই এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদের নিয়োগ বাতিল
ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী হিসেবে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার। শনিবার (২৮ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়, গত ২৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার যে নিয়োগ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো।
আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন





