১৭ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে। ওই দিন রাতে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ধর্মমন্ত্রী বলেন, “আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় তিনি নির্দেশনা দিয়েছেন কীভাবে হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হজযাত্রীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

আরও পড়ুন: মধ্যরাতে বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জ্বালানি তেলের মূল্যজনিত কারণে হজ ফ্লাইটে কোনো জটিলতা তৈরি হবে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের সমস্যা হবে না।