সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ
সচিব পদমর্যাদায় তিনটি গুরুত্বপূর্ণ সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনজিও বিষয়ক ব্যুরো-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জকরিয়া। এছাড়া বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়-এর ওয়াকফ প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফিজ উদ্দিন আহমেদ এবং ভূমি আপিল বোর্ড-এর চেয়ারম্যান করা হয়েছে মো. আব্দুল্লাহ আল বাকী-কে।
আরও পড়ুন: নারী আসনের নির্বাচন কেবল দলীয় ভারসাম্য রক্ষায়
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: গাবতলী মাঠ দখলমুক্ত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী





