প্রকল্প ব্যয়ে সাশ্রয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে ১৫ প্রকল্প অনুমোদন
প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয় ও যৌক্তিকতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে ব্যয়ের প্রতিটি খাত পর্যালোচনা করে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই স্পষ্ট—প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে হবে এবং কোথায় কীভাবে ব্যয় হচ্ছে তা যৌক্তিকভাবে যাচাই-বাছাই করতে হবে।”
তিনি আরও জানান, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে সংশোধন বা অতিরিক্ত যাচাইয়ের বিষয় রয়েছে।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





