ডিএসসিসি প্রশাসক

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে এবার ঈদুল আজহা-এর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর।

সোমবার (২৫ মে) সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

আরও পড়ুন: হ্যালো ডিসি’তে অভিযোগ, ঢাকার চার উপজেলায় মাদকবিরোধী অভিযান

তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি ফটক রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়া প্রতিকূল হলে প্রধান ঈদ জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের দিন পশুর বর্জ্য সর্বোচ্চ আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। একই সঙ্গে নগরবাসীকে বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানান তিনি।