জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ

শাওন-মাহি-শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২২ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬
মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানা
মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানা

 জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিনজন পদধারী সদস্য এ অভিযোগ করেন। বিষয়টি শনিবার সকালে জানা গেছে।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন ও এর বিভিন্ন ঘটনাকে ঘিরে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও বার্তায় তিনি জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন বলে অভিযোগকারীদের দাবি।