জ্বর-সর্দিতে হাসপাতালে ভর্তি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫২ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস।

আরও পড়ুন: অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

তিনি জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন মন্ত্রী। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্তমানে ইকবাল হাসান মাহমুদ টুকু বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন: বোয়িং কেনায় তারেক রহমানকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের