আইন অনুযায়ী যোগ্যরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনের নির্ধারিত যোগ্যতাই প্রধান বিবেচ্য হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট করে বলেছেন, আইন অনুযায়ী যারা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, কেবল তারাই প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন।’

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও গ্রহণযোগ্য ও সুষ্ঠু করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের সাংবিধানিক এবং আইনগত দায়িত্ব রয়েছে। নির্বাচনের সময় কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন সিইসি।

এ সময় নির্বাচনকে ঘিরে মানুষের আস্থা ফিরেছে দাবি করে এএমএম নাসির উদ্দিন বলেন, পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে। জাতীয় নির্বাচনের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে বলে মন্তব্য করেন তিনি।