উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৯ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেক এলাকায় সনাতন ধর্মাবলম্বি মানুষদের পবিত্র এই বৃহৎ উৎসব যাতে উৎসবমুখর পরিবেশে হতে পারে তার জন্য সকল ধরণের সহযোগিতা সরকার এবং দলের পক্ষ থেকে অব্যাহত রাখতে।

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আজ সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলাধীন সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক এবং সনাতন ধর্মালম্বী ভক্তদের অংশগ্রহণে বার্থী কালি মন্দিরে প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরও পড়ুন: ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, বিপাকে ৫ হাজারের বেশি যাত্রী

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টিবোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা।

জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের আয়োজন ও আনন্দ অনেক দীর্ঘ পুরাতন একটি প্রথা। এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন। এটি বাংলাদেশের জন্য উৎসবের দিন এই কারণে, আমাদের জনসংখ্যার একটি বড় অংশ যারা সনাতন ধর্মালম্বী।

আরও পড়ুন: ফের আলোচনায় আইডিয়াল স্কুল

তিনি আরও বলেন, আমাদের সরকার গঠন করার পরে প্রথমবারের মতো এই পূজা পার্বণের অনুষ্ঠানকে সরকারের পক্ষ থেকে দেখভাল করার দায়িত্ব নিয়েছি। পূজনীয় ভক্তবৃন্দ যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা তাদের এই ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গিয়েছেন তখনই প্রধানমন্ত্রী তাদের প্রত্যাশার চাইতেও আরো অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।