বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি না হওয়া এবং চিকিৎসাজনিত অনিশ্চয়তার কারণে পূর্বঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রয়েছে এবং বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। তিনি বলেন, “বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: নাম ভাঙিয়ে অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা: যুবদলের কেন্দ্রীয় সতর্কবার্তা

তিনি আরও বলেন, বেগম জিয়া হাসপাতালে ভর্তি থাকায় মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত মশাল রোড শোসহ সব কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। দেশবাসীর কাছে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।