খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে পৌঁছেছে। হাসপাতালের সূত্র জানিয়েছে, মেডিকেল টিমটি বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন। সূত্রের বরাতে জানা যায়, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।

আরও পড়ুন: বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।