ঈদ উদযাপন শেষে লন্ডনের উদ্দেশ্যে রওনা জোবাইদা রহমান
পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ডা. জোবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে শুনেছেন, তবে বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জোবাইদা রহমান।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক
ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী, সন্তান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারসহ প্রিয়জনদের নিয়ে বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।





