মানিকগঞ্জে হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আনুষ্ঠানিকভাবে এ ভূমি অফিসের উদ্বোধন করেন।
আরও পড়ুন: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি, শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শিল্পাঞ্চল
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির এবং হাটিপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার রানা, হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আটক ৪১
হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সরকারি সেবা কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
নতুন এ ভূমি অফিসের মাধ্যমে ইউনিয়নবাসী ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন বলে সুশীল সমাজের অনেকেই মনে করছেন।





