ভোট দিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে অংশ নিয়ে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
নিজ নির্বাচনী এলাকায় ভোট দিতে আসায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্র এলাকায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আরও পড়ুন: সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের
সরেজমিনে দেখা যায়, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে আসছেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির





