সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা দীর্ঘ সময় তিনি এ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত নতুন সংসদেও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন।

পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বর্তমানে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।