নির্বাচিত সরকারকে অস্থির করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা ও দেশকে অস্থিতিশীল করার জন্য ‘পতিত দোসররা’ বিভিন্নভাবে তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

আরও পড়ুন: নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আগাম সচেতনতা তৈরি করা গেলে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে সেখানে ডেঙ্গুর জীবাণুবাহী মশা বংশবিস্তার করতে না পারে। তিনি আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষা করতে টাকা দিতে হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পুলিশের ভ্যান থেকে একজন ‘শীর্ষ সন্ত্রাসী’ কীভাবে পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।