মোস্তাফিজ বিতর্ক: বিশ্বকাপে পাকিস্তানের বয়কট, শশী থারুরের কড়া মন্তব্য

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতকে বিশ্বকাপে ম্যাচ না খেলার অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এরপর পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। এমন ঘটনায় ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুরও প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন: ৮ বছর পর ওয়ানডে দলে ৪০ বছরের ক্রেমার

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শশী থারুর বলেন, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া খুবই লজ্জাজনক। মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিত ছিল না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করা অতিরঞ্জিত প্রতিক্রিয়া। পাকিস্তান শুধু সংহতি প্রদর্শন করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুন: ‘তামিম খেলোয়াড় ছিল, আমরা খেলোয়াড়দের সুবিধা-অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি’

শশী থারুর যুক্তি দেন যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট, মানুষের মধ্যে একতা তৈরি করার মাধ্যম হওয়া উচিত। তিনি বলেন, এটি এখন সকলের জন্য জরুরি যে যোগাযোগ বাড়ানো হোক এবং আইসিসি হতে পারে তার জন্য একটি প্ল্যাটফর্ম।

মোস্তাফিজ বিতর্ক ক্রিকেটের রাজনীতিকরণের দৃষ্টান্ত হিসেবে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে আলোড়ন সৃষ্টি করেছে।