নিউজিল্যান্ডকে হারিয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরে সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টুর্নামেন্টের ২৪তম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ডি গ্রুপ থেকে পরবর্তী পর্বে উঠে যায় প্রোটিয়ারা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান, আর ৩২ রান আসে ড্যারেল মিচেলের ব্যাট থেকে।

আরও পড়ুন: নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামের। তার ৪৪ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে ১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে ডি গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে জায়গা করে নেয় তারা।

রেকর্ডের ম্যাচ

আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়

এই ম্যাচে দুই দল মিলে সর্বমোট ৩৫৩ রান করে, যা এবারের আসরের অন্যতম সর্বোচ্চ সম্মিলিত সংগ্রহ। এছাড়া আরও একটি ব্যক্তিগত রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান  কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩টি ডিসমিসাল করে তিনি ছাড়িয়ে যান ভারতের কিংবদন্তি উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিকে।

দক্ষিণ আফ্রিকার এই জয়ে টুর্নামেন্টের শিরোপা দৌড়ে তারা যে শক্ত বার্তা দিল, তা বলাই বাহুল্য।