জয়ে ফিরল লিভারপুল, হোঁচট খেল আর্সেনাল

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৩২ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইংলিশ ফুটবলে টানা ব্যর্থতার পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফুলহ্যাম-কে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ পর স্বস্তির জয় পেয়েছে কোচ আর্নে স্লট-এর দল।

লিভারপুলের হয়ে গোল দুটি করেন রিও এনগুমোহা ও মোহাম্মদ সালাহ। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন-এর কাছে ২-১, এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি-র কাছে ৪-০ এবং চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইন-এর কাছে ২-০ গোলে হেরে টানা তিন ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিল তারা।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা, নেতৃত্বে মিরাজ-শান্ত

অন্যদিকে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। নিজেদের মাঠে ২-১ গোলে হেরে গেছে তারা বোর্নমাউথ-এর কাছে।

এই হারের ফলে ৩২ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি রয়েছে ৯ পয়েন্ট পিছিয়ে, যদিও তাদের দুটি ম্যাচ কম খেলা রয়েছে।

আরও পড়ুন: শেষ ওভারের নাটকীয়তায় কলকাতাকে হারাল লখনৌ, নায়ক মুকুল

আজ রাতে চেলসি-র বিপক্ষে জিততে পারলে ব্যবধান আরও কমিয়ে আনতে পারবে সিটিরা।