মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

Shahrier Islam Pallab
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।

র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে দুই দলের পার্থক্য বেশ স্পষ্ট। ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের আগের ১০ দেখায় বাংলাদেশের জয় এসেছে মাত্র ১টিতে। বাকি ৯টি ম্যাচের মধ্যে ২টি ড্র হলেও ৭টিতেই হারের মুখ দেখতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।

আরও পড়ুন: নেইমারের পর ব্রাজিলের পেনাল্টির দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া?

একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিত খেললেও দীর্ঘ চার বছর পর আবার দলটির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ৪–১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। তবে চার বছর পর এবার ভিন্ন মঞ্চ ও ভিন্ন বাস্তবতায় কুয়ালালামপুরের দলটিকে থামানোর নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে জামাল ভূঁইয়ার দল।

র‍্যাংকিংয়ে খুব একটা ভাল না করলেও হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে বেশ লড়াকু দল সাজিয়েছে বাংলাদেশ। 

আরও পড়ুন: এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের এই লড়াইয়ে আগের বাজে পরিসংখ্যান পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য থাকবে বাংলাদেশের।