তিন বছর পর পটুয়াখালীর মঞ্চে আলো ‘থিয়েটারওয়ালা’য় ফিরে এল নাটকের প্রাণ

৫:৫৫ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, শনিবার

তিন বছর পর আবারও আলো জ্বলল পটুয়াখালীর মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একের পর এক আসন পূর্ণ হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মিলনায়তন। মঞ্চের পর্দা ওঠার অপেক্ষায় দর্শকদের মধ্যে তখন চাপা উত্তেজনা।...