দেশজুড়ে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: আট বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পরও পরবর্তী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বৃষ্টি ও বজ্রবৃষ্টির সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।