ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হওয়ায় নান্দাইলে ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ
ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হওয়ায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) আনন্দ মিছিলসহ শিক্ষার্থী ও উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ উপস্থিত সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সফল সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর প্রতিষ্ঠিত বীরবেতাগৈর ইউনিয়নের আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করতে দেখা গেছে।
আরও পড়ুন: কুলাউড়ায় মাতৃভাষা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর-রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও বিএনপি নেতা আব্দুল মান্নান মিন্টু সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।





