হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো থানায় নেওয়া হয় এবং হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ জানান, ভোরে একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে উল্টে থাকা পিকআপটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার থেকে

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি একটি পুকুরে পড়ে আছে এবং এতে বাসাবাড়ির বিভিন্ন মালামাল ছিল। নিহতরা সিলেটের দিকে যাচ্ছিলেন নাকি সেখান থেকে ফিরছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।