গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করল পুলিশ
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছে শ্রমিকরা। এসময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে ধাওয়া দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে। প্রায় পৌনে ১ঘন্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পর তারা মহাসড়ক ছেড়ে মিছিল করতে থাকে।
আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে হাতে লাঠি-সোঠা হাতে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় পাঁচ মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। এসময় শ্রমিকরা মহাসড়কে ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যায়। এসময় আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউণ্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে। এসময় শ্রমিকরা পিছু হটে ১নং সিএন্ডবি বাজারে অবস্থানে নেয়। পুলিশ সেখানেও সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে আনসার রোড থেকে পশ্চিম দিকে পাঠিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়া চেষ্টা করে। পরে তাদের সাউণ্ড গ্রেনেড টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান
এদিকে মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।





