হঠাৎ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের কারণ কি?

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

তবে তার পদত্যাগের পেছনে ভিন্ন কারণও থাকতে পারে বলে বিএনপির অভ্যন্তরীণ সূত্রে আলোচনা রয়েছে। দলীয় সূত্রমতে, মন্ত্রিত্ব না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এ অসন্তোষ থেকেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তিনি আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হন।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী